Showing posts with label রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ. Show all posts
Showing posts with label রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ. Show all posts

Monday, 3 February 2014

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে ___ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয জুড়ে

ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবরণে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে

পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে

ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখ
দিও তোমার মালা খানি
বাউল এর এই মনটা রে